অপেক্ষার অবসান! রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, শুরুর একাদশে মেসি


 আর্জেন্টিনার শেষ ম্যাচে শুরুর একাদশে ছিলেন না Lionel Messi, আর মৌরিতানিয়ার বিপক্ষে সেই ম্যাচে কিছুটা ভুগতেও দেখা গেছে দলকে। তবে আসন্ন প্রীতি ম্যাচে জাম্বিয়ার বিপক্ষে শুরু থেকেই মাঠে নামবেন তিনি—এমনটাই জানিয়েছেন কোচ Lionel Scaloni

বিশ্বকাপের আগে নিজেদের মাঠে এটি বিশ্বচ্যাম্পিয়নদের শেষ ম্যাচ, যা বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টা ১৫ মিনিটে শুরু হবে।

মরিতানিয়ার বিপক্ষে শুক্রবারের ম্যাচে ২-১ গোলে জিতলেও মেসি ছিলেন না শুরুর একাদশে। তবে স্কালোনির মতে, জাম্বিয়ার বিপক্ষে ম্যাচে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা, যেখানে নেতৃত্বে থাকবেন মেসি।

৩৮ বছর বয়সী মেসি এখনও বিশ্বকাপে খেলার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও বাছাইপর্বে নিয়মিত খেলেছেন। স্কালোনি ইঙ্গিত দিয়েছেন, আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা সম্ভবত তার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপে অংশ নিতে পারেন।

স্কালোনি বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সে যেন বিশ্বকাপটা উপভোগ করতে পারে। এটা হয়তো তার শেষ বিশ্বকাপ হতে পারে, তাই আমরা চাই সে এই অভিজ্ঞতাকে উপভোগ করুক।”

জাম্বিয়ার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনা তাদের পরিচিত মূল খেলোয়াড়দের নিয়েই মাঠে নামবে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে শীর্ষে থাকা দলটি এবারের বিশ্বকাপেও অন্যতম শিরোপা প্রত্যাশী।

কোচ আরও জানান, “আমাদের অধিকাংশ পরিচিত খেলোয়াড়ই এই ম্যাচে খেলবে। এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। পরে আমরা কিছু পরিবর্তন করে তরুণদেরও সুযোগ দেব।”

মরিতানিয়ার বিপক্ষে পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন স্কালোনি। তার মতে, “সেদিনের খেলা আমাদের প্রকৃত মানের প্রতিফলন নয়। যদি দল ছন্দে না থাকে, তাহলে আমরা বিকল্প খুঁজব। তবে এই খেলোয়াড়দের ওপর আমাদের আস্থা রয়েছে।”

তিনি আরও বলেন, দল প্রায় চূড়ান্ত হলেও পারফরম্যান্সের ভিত্তিতে পরিবর্তন আসতে পারে। দীর্ঘদিন ধরে দলে থাকা খেলোয়াড়রা কিছুটা এগিয়ে থাকলেও তাদের সেই জায়গা ধরে রাখতে হবে।

ইতোমধ্যে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনে ৫৫ জনের একটি প্রাথমিক তালিকা জমা দিয়েছেন স্কালোনি। সেখান থেকে চূড়ান্ত ২৬ সদস্যের দল মে মাসের শেষে ঘোষণা করা হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url