প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবে ফ্রি স্কুল ড্রেস জানালেন সরকার
চলতি অর্থবছরেই দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২ লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য তুলে ধরা হয়। সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আগামী ১৮০ দিন, আগামী অর্থবছর এবং আগামী ৫ বছরের বিভিন্ন কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।
প্রধানমন্ত্রী জানান, শিক্ষার্থীদের সহায়তায় এ উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে নিম্নআয়ের পরিবারগুলো কিছুটা স্বস্তি পায় এবং শিশুদের স্কুলমুখী করা যায়।
এছাড়া শিক্ষা খাতে আরও বেশ কিছু উন্নয়নমূলক পরিকল্পনার কথাও জানান তিনি। এর মধ্যে রয়েছে—
- কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯ হাজার শিক্ষককে ট্যাব প্রদান
- ৩৮৩২টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন
- ১৭২ জন শিক্ষার্থীকে ইতালিয়ান ও জাপানিজ ভাষা শিক্ষা
- ৪১৮টি কারিগরি ও মাদরাসা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু (জুন ২০২৬-এর মধ্যে)
সরকারের এ উদ্যোগগুলো বাস্তবায়িত হলে দেশের শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তিনির্ভরতা ও দক্ষতা উন্নয়নে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।